বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও চুক্তির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান গোদাগাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি এমপি মুজিবুর রহমান মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ৩৫ বিশিষ্ট পাহাড়ি নাগরিকের বিবৃতি: অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ পার্বত্য চুক্তির বরখেলাপ এবং তাঁকে অন্যত্র পদায়নের দাবি আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করলো সরকার: নাহিদ ইসলাম টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির অনুমতি গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: সুপার এইটে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় দেখেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই পথে হাঁটল লঙ্কানরা। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল দাসুন শানাকা দল। লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকল নিউজিল্যান্ড।

গতরাতে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৬১ রানে হারায় স্বাগতিক শ্রীলংকাকে। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমির দৌড়ে টিকে আছে নিউজিল্যান্ড। সুপার এইটে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরেছিল লংকানরা।

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে টিকে আছে পাকিস্তানও। ২ ম্যাচের দু’টি জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকার বোলারদের তোপের মুখে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। এসময় কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩২, ফিন অ্যালেন ১৩ বলে ২৩ এবং গ্লেন ফিলিপস ১৮ রান করেন।

সপ্তম উইকেটে শক্ত হাতে জুটি বেঁধে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাকোঞ্চি। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বা নীচের দিকের উইকেট বিবেচনায় স্যান্টনার ও ম্যাকোঞ্চির এই জুটিই সর্বোচ্চ। তাদের রেকর্ড জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ের শুরুতে প্রথম ৬ উইকেট পতনের পর এটিই সর্বোচ্চ দলীয় রান।

ইনিংসের শেষ বলে আউট হবার আগে ২টি চার ও ৪টি ছক্কায় ২৬ বলে ৪৭ রান করেন স্যান্টনার। ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাকোঞ্চি।

মহেশ থিকশানা ও দুসমন্থ চামিরা ৩টি করে উইকেট নেন।

জবাবে পেসার ম্যাট হেনরি ও স্পিনার রবীন্দ্রর দুর্দান্ত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলংকার ব্যাটাররা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রান তুলে হার বরণ করে লংকানরা। দলের হয়ে কামিন্দু মেন্ডিস সর্বোচ্চ ৩১ ও দুনিথ ওয়েলালাগে ২৩ বলে ২৯ রান করেন।

রবীন্দ্র ৪টি ও হেনরি ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন রবীন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com