শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার ২ নং আসামি উকিল গ্রেফতার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কর্মপরিকল্পনাকারী মন্ত্রী দীপেন দেওয়ানকে বরণ শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন উত্তরায় তরুণ নেতৃত্ব নিয়ে ইফতার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি নেত্রী মনির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় মন্ত্রী দীপেনের উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

উত্তরায় তরুণ নেতৃত্ব নিয়ে ইফতার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

​হাফসা আক্তার ,  – রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

​ব্লাড কানেকশন-এর চেয়ারম্যান কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন (IIFSO)-এর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

​এছাড়া আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল থানা আমীর ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ নেতা অংশগ্রহণ করেন।

​মতবিনিময় সভায় বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com