শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় মাছের ঘেরের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক-৩ মাদক উদ্ধার ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত বহরা রাবার ড্যামে অবৈধ বালু উত্তোলনে বাধা, হুমকি-উত্তেজনা; প্রশাসনের পরিদর্শন নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী শেখ রবিউল আলম কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার ২ নং আসামি উকিল গ্রেফতার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কর্মপরিকল্পনাকারী মন্ত্রী দীপেন দেওয়ানকে বরণ শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

বহরা রাবার ড্যামে অবৈধ বালু উত্তোলনে বাধা, হুমকি-উত্তেজনা; প্রশাসনের পরিদর্শন

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ

 

 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে হুমকি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন অবৈধ বালু পরিবহনে বাধা দিলে একটি প্রভাবশালী চক্র তার প্রতি নানাভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ ওঠে। জয়নাল আবেদীন জানান, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় একটি রাস্তা নির্মাণের কাজ করছেন। কিন্তু ওই রাস্তা দিয়ে অবৈধভাবে বালু পরিবহনের কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তিনি অবৈধ বালু পরিবহনে বাধা দিলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর সার্কেল এএসপি ও মনতলা তদন্ত ফাঁড়ি-এর ইনচার্জ।

প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com