শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

আঃমাবুদ, রংপুর প্রতিনিধিঃ

 

 

 

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন গৃহিনী। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমের নিজ বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫/০২/২০২৬ ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর *৯(ক)(১)* ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।

 

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

 

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ২৮/০২/২০২৬ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, সাং- রামেশ্বরপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com