শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ড. মুহাম্মদ ইউনূসের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় অভিযোগ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজারহাটে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা আশকনার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস এমপি জাহাঙ্গীরের আগৈলঝাড়ায় মাছের ঘেরের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক-৩ মাদক উদ্ধার

ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় চুরির অপরাধে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে প্রায় ১৫ ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

ভুক্তভোগীর মা ছকিনা বেগম এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে তার ছেলে সাকিব মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

 

৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফুলবাড়ী থানা পুলিশ। পরে সাকিবকে ফুলবাড়ী পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসার নামে তাকে একটি কক্ষে প্রায় ১৫ ঘণ্টা তালাবদ্ধ রাখা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্ব নার্স জানান আমার আগের শিফটে জেনেই উপস্থিত ছিলেন তিনি আমাকে তালা লাগাতে বলেছিলেন। বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে জানাজানি হলে তারা হাসপাতালে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে সাব ইন্সপেক্টর মনজুরুল এসে ডিউটিরত নার্সকে বললে কর্তব্যরত নার্স তালা খুলে দেয়।

ফুলবাড়ী থানার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com