রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাছউদ ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি ইস্যুতে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শাহজালালে ফ্লাইট বিপর্যয়; প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে মন্ত্রী – এমপি ছাত্রশিবিরের দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত ভুয়া পাইলট পরিচয়ে প্রেম ও বিয়ে রাজশাহীতে সিরিয়াল নারী প্রতারণার অভিযোগে আটক মারুফ ওরফে অধি বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে ৪০ দিনের শোক রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগ রয়েছে। সেই ত্যাগের বিনিময়ে বাক্‌স্বাধীনতা ফিরে এসেছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ করি আমাদের আগামীদিনের কাজ হবে এই দেশের মানুষের জন্য।

এর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com