সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের যুক্তরাষ্ট্রের নাম মুখে না নিয়েই ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়া হয়েছে: সালাহউদ্দিন আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ থাকবেন ড. ইউনূস মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি বাগেরহাটে কৃষকদের দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদে স্বাচ্ছন্দ ও নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ : আইজিপি

বাগেরহাটে কৃষকদের দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

জেলায় আজ দিনব্যাপী গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট শাখার অতিরিক্ত পরিচালক (উদ্যান) ড.মো. মনির হোসেন  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চিতলমারী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন। জিএপি বিষয়ক আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদন, মানসম্মত ফসল চাষ, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত আল মারুফ প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কৃষকদের নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে জিএপি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং রপ্তানিযোগ্য মানসম্পন্ন ফসল উৎপাদনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) ড. মো. মনির হোসেন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন কৃষকের হাতে সার্টিফিকেট তুলে দেন।

তিনি বলেন, জিএপি প্রশিক্ষণ কৃষি পণ্যের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com