মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ২ দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদ্যাপন চট্টগ্রামের সাংবাদিক আয়ুব আলী’র মৃত্যু, শোক পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের তারেক রহমান ও খামেনিকে নিয়ে আবিদুলের নামে ভুয়া মন্তব্য প্রচার: বাংলাফ্যাক্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো ছেঁউড়িয়ার সাধুসঙ্গ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন পরিশোধে ঋণ সুবিধা দিতে নির্দেশনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

হাফসা আক্তার  :

 

 

 

রাজধানীর উত্তরা এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল-এর সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।

 

কর্মসূচির উদ্বোধন করেন জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার সিটি কর্পোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রমজান মাসকে সামনে রেখে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনো মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন। তিনি বলেন, “মশার কারণে মানুষ ইবাদত-বন্দেগিতেও সমস্যা অনুভব করছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

 

তিনি আরও বলেন, অতি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

 

উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তরা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com