মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণে সংসদীয় কমিটির ক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৩০৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় মশা নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশা দেওয়া হয়।
কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, বেগম রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল ও আব্দুস সালাম মুর্শেদী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে অনির্ধারিত আলোচনায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা এ বিষয়ে মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে সড়ক রক্ষণাবেক্ষণে প্রতি বছর বাজেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ, বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত সড়ক পর্যবেক্ষণ করে প্রকল্প গ্রহণ এবং প্রতিটি উপজেলার হাট-বাজারকে কেন্দ্র করে যাতায়াত ও পরিবহন ব্যবস্থা যুগোপযোগী করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নির্মিতব্য রাস্তাঘাটসহ সব প্রকল্পে স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com