সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের জোর তৎপরতা মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। ইরানি পণ্যবাহী জাহাজে গুলি করে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী : ট্রাম্প রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মিজানুর রহমানকে আজ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সে ওই এলাকার বাসিন্দা।

সোমবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল র‌্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আত্মগোপনে রয়েছে।

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দল রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জনায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com