শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদে ঘরেই তৈরি করুন পেশোয়ারি বিফ প্রেমিক হিসেবে সাংবাদিকদের বেছে নিতে পারেন ১২ কারণে দেশের সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী জিডিপিতে আইসিটি খাতের অংশ ১০ শতাংশ করতে চায় সরকার বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশে ভাণ্ডারিয়ায় বায়নের খালে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয় : মিথিলা ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে কর ছাড়

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। তবে, এই সময়ে কেউ মারা যায়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)  দু’জন রয়েছে।

এই সময়ে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ১৭২ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com