শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা ডিসির বক্তব্যের প্রতিবাদে তালায় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জীবন কোনোদিনই সরল ছিল না : জয়া জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জুলাইয়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সংস্থার কড়া বার্তা

কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শ্রেণীকক্ষ বাস্তবায়ন ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পানির ফিল্টার, ডিজিটাল স্মার্ট বোর্ড, বাইসাইকেল, সেলাই মেশিন, ছাগল, গৃহনির্মাণ সামগ্রী, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩ ঘঠিকার সময় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৫৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৫০জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন, গরীব অসহায় ২০টি পরিবারকে ছাগল, ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী, ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম ও পানির ফিল্টার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু), তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর (বাক্কু), বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com