বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে যেভাবে বানাবেন পাকা আমের মালাই কুলফি মস্তিষ্কের অসুখের যেসব লক্ষণ দেখা দিতে পারে চোখে যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনছে সরকার ৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন সাভারের বাখুত্তায় আলোচিত শাহাদাত মৃত্যুর ঘটনায় নতুন আনিছ আসামি বিএনপির নেতা জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র বিক্ষোভ শুক্রবার,৩ জুলাই বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে চোরাই মালামালসহ পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

ফ্রান্স ২০২৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স আনুষ্ঠানিকভাবে তার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার তারিখ ১৮ এপ্রিল, ২০২৭ নির্ধারণ করেছে এবং নির্ণায়ক চূড়ান্ত দফা ২ মে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ফরাসি সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ২০ থেকে ৩৫ দিন আগেই এই ভোট অনুষ্ঠিত হতে হবে।

শটির নির্বাহী বিভাগের একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত খবরেরও সত্যতা নিশ্চিত হয়েছে।

সূত্রটি জানায়, বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অভিবাসনবিরোধী ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্টি মনে করছে, আগামী বছরের নির্বাচনই তাদের জন্য ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় সুযোগ।

বিভিন্ন জনমত জরিপে বারবার দেখা গেছে, ২০২৭ সালের নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থিরা এগিয়ে থাকতে পারে। তবে দলটির প্রার্থী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়।

মেরিন লি পেন আগামী বছর চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি ২০১২ সালের নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। পরে দুইবার বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে দ্বিতীয় দফার রানঅফ নির্বাচনে অংশ নেন। মাখোঁ বর্তমানে তার দ্বিতীয় ও শেষ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

আগামী ৭ জুলাই আপিল আদালত যদি ইউরোপীয় পার্লামেন্টে ভুয়া চাকরির অভিযোগে তাকে সরকারি পদে নিষিদ্ধ না করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নবিরোধী অবস্থানের জন্য পরিচিত ন্যাশনাল র‌্যালির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন লি পেন।

ফ্রান্সের সংবিধান অনুযায়ী, মাখোঁর বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ২০ থেকে ৩৫ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com