বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে যেভাবে বানাবেন পাকা আমের মালাই কুলফি মস্তিষ্কের অসুখের যেসব লক্ষণ দেখা দিতে পারে চোখে যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনছে সরকার ৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন সাভারের বাখুত্তায় আলোচিত শাহাদাত মৃত্যুর ঘটনায় নতুন আনিছ আসামি বিএনপির নেতা জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র বিক্ষোভ শুক্রবার,৩ জুলাই বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে চোরাই মালামালসহ পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

যেভাবে বানাবেন পাকা আমের মালাই কুলফি

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: পাকা আম দিয়ে নানা স্বাদের আইসক্রিম তৈরি করা যায়। তবে সবচেয়ে সহজ এবং সুস্বাদু সম্ভবত এর মালাই আইসক্রিম তৈরি করা। এটি দেখতেও বেশ আকর্ষণীয় হয়। আপনার বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই তৈরি করে খেতে পারেন পাকা আমের মালাই আইসক্রিম। এটি খেতে শিশুরাও বেশ পছন্দ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক পাকা আমের মালাই আইসক্রিম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা আম- ২টি

ঘন দুধ- ১ কাপ

গুঁড়া দুধ- ৩-৪ চামচ

দুধের সর- ২ চামচ

চিনি- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

আম মুখের কাছটা কেটে এর ভেতর থেকে আঁটি বের করে নিন। এবার একটি পাত্রে আম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে জ্বাল দিয়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সেই মিশ্রণ আমের ভেতরে ঢেলে মুখ বন্ধ করে দিন। এভাবে আম দুটি ফ্রিজে রেখে দিন সারারাত অথবা অন্তত ৫-৬ ঘণ্টা। এবার বের আমের খোসা তুলে ফেলে কেটে পরিবেশন করুন সুস্বাদু আমের মালাই কুলফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com