বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ ফ্রান্স ২০২৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এক ছড়ায় ১২টি কলার মোচা, দেখতে ভিড়; শেষ জামানার ইঙ্গিত বলছেন অনেকে

প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: বাংলা সংগীতের প্রবাদপুরুষ ও জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই বরেণ্য সুরসাধক। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে কণ্ঠের জাদুতে কোটি শ্রোতাকে মুগ্ধ করে রাখা এই শিল্পী আজ তার জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে তার গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। এতে গানগুলো নতুন করে গেয়েছেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক।

দুপুর ১২টা ০৫ মিনিটে রয়েছে সানজিদা রহমানের উপস্থাপনায় বিশেষ তারকা কথন। এতে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে আরও থাকবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম এবং আবিদা সুলতানা। তাদের আড্ডা-আলাপে উঠে আসবে শিল্পীর জীবনের নানা অজানা গল্প।

বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। শাইখ সিরাজ নির্মিত এ প্রামাণ্য চিত্রে দিলখোলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী বলেছেন তার শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি প্রত্যাশার কথা।

উল্লেখ্য, সৈয়দ আব্দুল হাদীর বাবা ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার। তবে ছিলেন সংগীতানুরাগী। বাবার গ্রামোফোনে গান শুনে শৈশবেই সংগীতের প্রতি আগ্রহী হন তিনি। গাইতে গাইতেই শিখেছেন গান। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ছাত্রজীবনেই চলচ্চিত্রে গাওয়া শুরু করেন হাদী। ১৯৬৪ সালে সিনেমায় পূর্ণাঙ্গ প্লেব্যাক করেন ‘ডাকবাবু’তে। তারপর অল্প সময়ের ব্যবধানে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অদ্বিতীয় কণ্ঠস্বর। গেয়েছেন অনেক অ্যালবামেও। হাদীর গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কারো আপন হইতে পারলি না অন্তর’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’, ‘আমি তোমারই প্রেম ভিখারী’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘তেল গেলে ফুরাইয়া’ ইত্যাদি।

গানের জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ২০০০ সালে তিনি ভূষিত হন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে। কিছুদিন আগে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com