মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

জয়া ও জিতের সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশে

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: আবারও সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে কলকাতার দু’টি সিনেমা। সেগুলো হলো ১৫ আগস্ট মুক্তি পাওয়া জিতের ‘প্যান্থার’ ও মুক্তির অপেক্ষায় থাকা জয়া আহসানের ‘বিনিসুতোয়’।

সিনেমাটি দু’টি বাংলাদেশে আমদানি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্র। প্রযোজনা সংস্থাটির একটি সূত্র এমন তথ্যই নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খুব দ্রুতই সিনেমা দুটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়বে। প্রথমে মুক্তি পাবের জিতের ‘প্যান্থার’ সিনেমাটি। আর কলকাতার সঙ্গে একই দিনে জয়া আহসানের ‘বিনিসুতোয়’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তিতাস কথাচিত্রের।

নতুন সিনেমা আমদানি করা প্রসঙ্গে তিতাস কথা চিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা চেষ্টা করছি সিনেমা দু’টি নিয়ে আসতে। তবে এখনো আমরা নিশ্চিত নই। রোববার নিশ্চিত হবে সবকিছু।’

প্রসঙ্গত, ‘প্যান্থার’ জিতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছে জিৎ ফিল্ম ওয়ার্ক। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। সিনেমাটিতে জিতের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস। এই সিনেমা নিয়ে অনেক উচ্চাশা ছিলো নায়কের। মুক্তির পর দর্শকের রেসপন্সও ভালো।

এদিকে জয়া আহসানে ‘বিনিসুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। সিনেমাটিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এই সিনেমাতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com