শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

অক্ষয়ের নতুন ছবি ১০০ কোটির ক্লাবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৪৩২ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র (স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানীরা প্রথম পদক্ষেপেই সফল হয় ‘মঙ্গলযান’ পাঠাতে। মঙ্গল অভিযানের সেই গল্প নিয়ে নির্মাণ করা হয় সিনেমা ‘মিশন মঙ্গল’। এখন ভারতের বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। খুশির খবর হলো মুক্তির পাঁচ দিনের ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।

অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। বলিউডের বাণিজ্যিক বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে এ তথ্য জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ২৯ কোটি ১৬ লাখ রুপি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ষষ্ঠ দিনে ‘মিশন মঙ্গল’ আয় করেছে আট কোটি রুপির কাছাকাছি। বৃহস্পতিবার ২৯.১৬ কোটি, শুক্রবার ১৭.২৮ কোটি, শনিবার ২৩.৫৮ কোটি, রোববার ২৭.৫৪ কোটি, সোমবার ৮.৯১ কোটি, মঙ্গলবার ৭.৯২ কোটি; মোট ১১৪.৩৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

রজনীকান্ত অভিনীত ‘২.০’ ছবিও মুক্তির পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে যায়। সেই ছবিতেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। দেশীয় বক্স অফিসে শতকোটি অতিক্রম করতে অক্ষয়ের সর্বশেষ ছবি ‘কেসারি’র লেগেছিল এক সপ্তাহ।

মিশন মঙ্গল-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহরি, নিথিয়া মেনন ও শর্মণ যোশি প্রমুখ।

সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনয় করেছেন ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রজেক্ট ডিরেক্টরের পদে । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি ও নিত্যা মেনন। মঙ্গল অভিযানের বিষয়ের উপর তৈরি এটি বলিউডের প্রথম ফিল্ম।

সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘মিশন মঙ্গল’ জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’ প্রযোজনা করেছেন ‘প্যাডম্যান’ পরিচালক আর বাল্কি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com