রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সাকিবরা আজ বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন টেস্ট মিশনে

  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪৮ বার পঠিত

 

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখে আজ বিকেলে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেল পাঁচটা পাঁচ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামে উড়াল দেবেন সাকিব, মাহমুদউল্লাহরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার।

টেস্টকে সামনে রেখে গত ১৯ আগস্ট ৩৫ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে শুরু হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প। পরে গত শুক্রবার ঘোষণা করা হয় ১৫ সদস্যের টেস্ট দল। মুস্তাফিজুর রহমানকে টেস্ট দলে রাখা হয়নি। তাকে দেওয়া হয়েছে বিশ্রাম।

কয়েক দিনের অনুশীলনের পর শুক্র ও শনিবার মিরপুরে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। যেখানে প্রথম দিন বিসিবি লাল দলের হয়ে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। বিসিবি সবুজ দলের হয়ে তাসকিন আহমেদ ৪টি ও ইবাদত হোসেন নেন ৩ উইকেট। শেষ দিন সবুজ দলের হয়ে ফিফটি করেন বাড়তি ব্যাটসম্যান হিসেবে টেস্ট দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন।

আজ চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আফগানিস্তান দল চট্টগ্রাম পৌঁছে গেছে গত শুক্রবার। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আজ থেকে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা।

বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টেস্ট দলের কেউ অবশ্য বিসিবি একাদশে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com