মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কানাডাকে বিনিয়োগের আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে নিজ কার্যালয়ে কানাডার সিনেটর মিজ. মেরিলোউ ম্যাকফেডরানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশে কানাডার বিনিয়োগ ও রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের গভীর সুসম্পর্ক রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সূত্রপাত হয়েছিল বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, বর্তমান সরকার দেশে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এসব অঞ্চলে বিনিয়োগে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ইতোমধ্যে বিনিয়োগ অঞ্চলে অনেক দেশ বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি কানাডা সরকারকে বাংলাদেশে পাটজাত দ্রব্য, ওষুধ, তৈরি পোশাক, নবায়নযোগ্য বিদ্যুৎ, জ্বালানী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

স্পিকার বলেন, রোহিঙ্গা সমস্যা এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য মানবিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকরা যাতে নির্ভয়ে নিজ দেশে শান্তিপূর্ণভাবে প্রত্যাবর্তন করতে পারে সেটা নিশ্চিত করা জরুরি।

কানাডার সিনেটর বলেন, কানাডা সরকার বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এ সময় তিনি বাংলাদেশ থেকে ওষুধ ও পাট পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে কানাডা সরকারের অবস্থানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টাইন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com