ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি সামাজিক ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালের দিকে ব্রুকলিনের ওই ক্লাবে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থাকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

তবে এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রুকলিনের একটি স্যোসাল ক্ল্যাবে গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৭

আপডেট টাইম : ১১:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯