ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ভারতীয় বিমানকে পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লি থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলগামী দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা স্পাইসজেটের একটি যাত্রীবোঝাই বিমানকে ধাওয়া করেছিল পাকিস্তানের যুদ্ধবিমান। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

বেসরকারি টেলিভিশন ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, স্পাইসজেটের ১২০ যাত্রীবাহী সেই ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লে পাক বিমানবাহিনী তাদের আকাশসীমার বাইরে না যাওয়া পর্যন্ত বিমানটিকে ধাওয়া করে।

বৃহস্পতিবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসি) একথা জানিয়েছে বলেছে, সংশয় নিয়েই বোয়িং-৭৩৭ বিমানটি পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল। কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে পাকিস্তান বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান ভারতীয় বিমানটিকে নিচু হতে বলে।

গত ফেব্রুয়ারিতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে ঢুকে ভারতীয় বিমানবাহিনী হামলা চালানোর পর দেশটির জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। তারপর গত জুলাইয়ের তা আংশিকভাবে খুলে দেয়া হলেও গত আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তা পুরোপুরি বন্ধ হয়।

গত মাসে প্রথমে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলে পাকিস্তান তাতে অস্বীকৃতি জানায়। তারপর সে মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েও হতাশ হয়েছিল ভারতকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ভারতীয় বিমানকে পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়া

আপডেট টাইম : ১২:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯