ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন

লেবাননে সৈন্য মোতায়েনের সময় বাড়াল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর অংশ হিসেবে লেবাননে আরো এক বছরের জন্য সৈন্য মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সহযোগী হিসেবে আরও এক বছর লেবাননে তুরস্কের সৈন্য মোতায়েন থাকবে। দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট (একে) পার্টির এক সদস্য।

সংসদের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি), ন্যাশনালিস্ট ম্যুভমেন্ট পার্টি (এমএইচপি) ও গুড (আইওয়াইআই) পার্টির বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাস হয়।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য হিসেবে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। মোতায়েনের সময় বৃদ্ধি করায় এখন জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনে অংশ নেয়া এই তুর্কি সেনারা দেশটিতে আগামী ২০২০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সেখানে থাকবে।

লেবাননে সৈন্য মোতায়েনের জন্য ২০০৬ সালে তুরস্কের পার্লামেন্টে প্রথম একটি প্রস্তাবনা পাস হয়। এর পর গত ১৩ বছরে দেশটির সংসদে কমপক্ষে ১২ বার সেনা মোতায়েনের এই সময়সীমা বৃদ্ধি করা হয়।

লেবানন থেকে ইসরায়েলি সৈন্যরা ফিরে যাওয়ার পর ১৯৭৮ সালে প্রথমবারের মতো জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনের কার্যক্রম শুরু হয়। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরার লক্ষ্যে ও সরকারকে সহযোগিতা করতে জাতিসংঘ ওই বছর প্রথমবারের মতো শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে।

লেবাননে জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনে বিশ্বের ৪০টি দেশের অন্তত ১০ হাজার ৬০০ সেনা মোতায়েন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

লেবাননে সৈন্য মোতায়েনের সময় বাড়াল তুরস্ক

আপডেট টাইম : ১০:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯