ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সরকারি আদেশ অমান্য করে ইলিশ ধরায় ৪৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪৩ জেলেকে আটক করা হয়েছে। আজ বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রজনন মৌসুমে মা-ইলিশ নিধনরোধে গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষেধ রয়েছে। এ সময় আইনানুযায়ী সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনাবেচা নিষিদ্ধ থাকবে। তাই কোস্টগার্ড এই অভিযানটি চালায়।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর ঘাঁটি, ছোট-বড় জাহাজ, স্থায়ী ও অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যরা শতাধিক কোস্ট গার্ড বোট ও ভাড়াকৃত বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে টহল দেয়। এ সময় বরিশালের কীর্তনখোলা নদী ও মুন্সীগঞ্জের লৌহজং অংশের পদ্মা নদী থেকে ১৫১৮ কেজি ইলিশসহ ২৪ জন জেলেকে আটক করা হয়। পৃথক অভিযানে পটুয়াখালীর বাউফল ও চন্দ্রদ্বীপ নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল, ১৬০ কেজি ইলিশ মাছসহ ১৯ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা জালগুলো স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও মা-ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সরকারি আদেশ অমান্য করে ইলিশ ধরায় ৪৩ জেলে আটক

আপডেট টাইম : ১১:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯