ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

সৌদি-আমিরাত মুক্তি দিলেন ২৪০০ পাকিস্তানি বন্দিকে

আন্তর্জাতিক ডেস্ক:২ হাজার চারশো জনের বেশি পাক বন্দিকে মুক্তি দিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সরকারের গত এক বছর ধরে চালানো প্রচেষ্টার অংশ হিসেবেই সৌদি এবং আমিরাত তাদের দেশে বন্দি থাকা পাক নাগরিকদের মুক্তি দিয়েছে।

প্রবাসী পাকিস্তানি ও মানব সম্পদ উন্নয়নক বিষয়ক মন্ত্রণালয়ের (অপহেড) এক কর্মকর্তা এপিপিকে বলেন, সৌদি আরব থেকে ১ হাজার ২৪৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১২শ পাকিস্তানি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। পিটিআই সরকারের এক বছরের শাসনামলে এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যখন পিটিআই সরকার ক্ষমতায় আসে তখন সৌদি আরবের কারাগারে তিন হাজার তিনশ বন্দি এবং আরব আমিরাতের কারাগারে দুই হাজার ৫শ ২১ জন পাকিস্তানি বন্দি ছিল।

তিনি আরও বলেন, সৌদি আরব থেকে প্রায় ৩৮ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৮ শতাংশ পাকিস্তানি বন্দিকে মুক্ত করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে সরকার এসব বন্দিদের মুক্ত করতে আর্থিক এবং আইনি সহায়তা প্রদান করেছে।

তবে সৌদি এবং আমিরাত ছাড়াও ওমান থেকে ৫৫ জন, কুয়েত থেকে ১৮ জন, বাহরাইন থেকে ১৭ জন, কাতার থেকে ১৪ জন এবং ইরাক থেকে ১০ জন পাকিস্তানি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

সৌদি-আমিরাত মুক্তি দিলেন ২৪০০ পাকিস্তানি বন্দিকে

আপডেট টাইম : ১১:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯