ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

বাগদাদির বোনকে আটকের দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি হামলায় জঙ্গি সংগঠন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তুরস্ক দাবি করেছে, উত্তর সিরিয়া থেকে বাগদাদির বড় বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী ও মেয়েকেও গ্রেপ্তার করেছে তুরস্ক।

তুরস্কের পদস্থ কর্মকর্তা এই দাবি করে বলেন, উত্তর সিরিয়ার আঝাঝ শহরে সোমবার তুরস্কের সেনাবাহিনীর হাতে ওই তিন জন ধরা পড়েছে। তবে আসলেই কী বাগদাদির বড় বোন রাসমিয়াই ধরা পড়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে গণমাধ্যম।

রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী তুর্কি সীমান্তবর্তী নির্দিষ্ট অঞ্চল থেকে সরে গিয়েছে কুর্দিরা। তারপর থেকে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক। সেই অঞ্চল থেকেই বাগদাদির বড় বোনকে আটক করা হয়েছে। ওই তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, ধরা পড়ার সময় বাগদাদির বোন রাসমিয়া আওয়াদের (৬৫) সঙ্গে তার পাঁচ ছেলেমেয়ে ছিল। ধৃত রাসমিয়া, তার স্বামী ও মেয়েকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুরস্কের একটি সরকারি সূত্র জানিয়েছে, বাগদাদির বোনের কাছ থেকে আইএসের অভ্যন্তরীণ কাজকর্মের খুঁটিনাটি জানা সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

বাগদাদির বোনকে আটকের দাবি তুরস্কের

আপডেট টাইম : ১২:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯