ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে ঝাড়খন্ডের লাতেহারে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। এতে এক পুলিশ কর্মকর্তা এবং আরও তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

স্থানীয় থানার কাছেই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।

কমপক্ষে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি চালিয়েছে মাওবাদীরারা। এই লাতেহারেই বৃহস্পতিবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ওই জনসভায় তিনি বলেছিলেন, মাওবাদী উপদ্রুত এলাকা থেকে ঝাড়খন্ড মুক্তি পাচ্ছে বিজেপির আমলেই। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এর সরকারের আমলেই এটা হচ্ছে। অমিত শাহের জনসভার পরেই ভয়াবহ হামলায় রক্তাক্ত হলো লাতেহার।

চন্দোয়া থানা থেকে টহল দিচ্ছিল পুলিশ ভ্যান। সেটি ঘিরে ফেলে মাওবাদীরা। এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তারা। অপরদিকে পুলিশও গুলি চালায়। দু’পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। পরে এক পুলিশ কর্মকর্তা ও তিন পুলিশ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

আপডেট টাইম : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯