ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

রাজনীতিতে আসার ইচ্ছা কখনোই ছিল না : মোদি

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতিতে আসার ইচ্ছা কখনোই ছিল না, কিন্তু যখন এসেই পড়েছি তখন আমার সেরাটা দিয়ে আমি কীভাবে জনগণের জন্য কাজ করবো সেটাই আমার লক্ষ্য। রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠান চলাকালীন ন্যাশনাল ক্যাডেট কর্পস দলের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, তিনি যখন স্কুলে পড়তেন তিনিও এনসিসি করতেন এবং ক্যাডেট হিসেবে তিনি কখনো শাস্তি পাননি। প্রধানমন্ত্রী আরও স্বীকার করেন যে গুগলের কারণে’ শর্টকাট পাওয়ার কারণে তার পড়াশোনা করার অভ্যাসটা শিকেয় উঠেছে।

মোদিকে একজন জিজ্ঞাসা করেন, ‘আপনি যদি রাজনীতিবিদ না হতেন, তবে আপনি কী হতেন?’ তিনি বলেন, ‘এখন এটা একটা খুবই কঠিন প্রশ্ন। কারণ প্রতিটি শিশু জীবনে একাধিক পর্যায় অতিক্রম করে। অনেকে অনেক কিছু হতে চায়। তবে আমার কখনো রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না। তবে এখন সারাক্ষণ দেশের কল্যাণের কথা ভাবি।’

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘এখন আমি যেখানেই থাকি না কেন, আমার জীবনটা সবরকমভাবে বাঁচতে চাই এবং আমার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করা উচিত। রাজনীতিতে যখন এসেই পড়েছি তাই আমি এখন শুধু দেশের জন্যই নিজেকে নিবেদিত করেছি।

টিভি দেখা আর বই পড়ার জন্য সময় পান কিনা জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, তিনি বই পড়তে সবসময়ই ভালোবাসেন। তবে তার চলচ্চিত্র দেখার আগ্রহ বরাবরই খুব কম ছিল এবং তিনি খুব কমই টিভি দেখেন।

মোদি বলেন, ‘আমি খুব বই পড়তাম। তবে ইদানীং পড়তে পারছি না। আর গুগলের কারণে পড়ার অভ্যাসটাও খারাপ হয়ে গেছে। কারণ আপনি যদি কোনও কিছু পড়তে, জানতে চান তাৎক্ষণিকভাবে গুগলের শর্টকাটটাই মনে আসবে। সবার ক্ষেত্রেই হয়েছে, আমারও কিছু অভ্যাস একদম নষ্ট হয়ে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

রাজনীতিতে আসার ইচ্ছা কখনোই ছিল না : মোদি

আপডেট টাইম : ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯