ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

পবিত্র রমজানে খাদ্যে ভেজাল মেশালে ঈদ কাটবে কারাগারে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী যদি ইফতার সামগ্রীসহ খাদ্যে ভেজাল কিংবা পচা-বাসি খাবার বিক্রি করে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে।

মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি বলে, রমজানজুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠান রেস্টুরেন্টে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ রোজাদারদের পচা-বাসি এবং ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করছেন- এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে।

তিনি বলেন, ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণে বাজারে পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। এই টিমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপদ খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন। এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল পচা-বাসি খাবার না বিক্রি করতে পারে। কেউ যদি এমন খাবার বিক্রি করেন তাকে শনাক্ত করে জেল-জরিমানা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কেউ যাতে মূল্য বেশি না নিতে পারে সেজন্য এই মনিটরিং কমিটি কাজ করবে। আজ থেকে এ কার্যক্রমের সূচনা হলো।

তিনি আরও বলেন, আপনারা (ব্যবসায়ী) রমজানের পবিত্রতা বজায় রাখুন, মানসম্মত খাবার বিক্রি করুন। নিজে সুস্থ থাকুন আপনার আত্মীয়-স্বজন ও নগরবাসীকে সুস্থ রাখতে সহায়তা করুন। আপনারা যদি মানসম্মত খাবার পরিবেশন করেন তাহলে আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

পবিত্র রমজানে খাদ্যে ভেজাল মেশালে ঈদ কাটবে কারাগারে

আপডেট টাইম : ০৯:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯