ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

খালেদার আইনজীবী কায়সার আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির স্কয়ার হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। অপর এক আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে রাস্তায় হাতাহাতির সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই শাহনাজ বেগম।

তিনি বলেন, কায়সার কামালসহ অন্য দুজন সড়কের পাশে দাঁড়িয়ে ঝগড়া (কথাকাটাকাটি) করছিলেন। এ সময় তাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি থানায় রয়েছেন।

জানা যায়, ব্যারিস্টার এম আতিকুর রহমানের বাসায় যাওয়া-আসার সুবাদে কায়সার কামালের সঙ্গে তার স্ত্রীর পরিচয় হয়। এই সূত্র ধরে কায়সার কামাল আতিকের স্ত্রীকে নিয়মিত উপহার পাঠাতেন। এতে আতিকুরের মনে সন্দেহ দানা বাধে। কিন্তু এর কোনো সুরাহা না পেয়ে ব্যারিস্টার আতিকুর চুপ করে থাকেন। এরপর সিনিয়র আইনজীবী কায়সার কামাল ও স্ত্রীর সঙ্গে একটি অনৈতিক সম্পর্ক রয়েছে বলে বিষয়টি টের পান। এই নিয়ে আজ স্কয়ার হাসপাতালের পাশে ঝামেলা শুরু হয়। পরকীয়াজনিত ঘটনার কারণে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে সাধারণ মানুষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

খালেদার আইনজীবী কায়সার আটক

আপডেট টাইম : ১০:৫৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯