ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

উত্তপ্ত আসামে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: নাগরিক সংশোধনী বিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম ও ত্রিপুরা। ভারতের সংসদে ক্ষমতাসীন দল বিজেপির উত্থাপিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছে সাধারণ মানুষ।

গত সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাসে কোনো বেগ পেতে হয়নি তাদের। গতকাল বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি (সিএবি) পেশ করা হয়। সেখানেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিলটি।

এদিকে আসামের গুয়াহাটি এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া গতকাল বুধবার থেকে আসামের ১০ জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বাতিল করা হয়েছে।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেয়া লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়। আসাম অধিগ্রহণ ১৯৮৫ এর প্রতিবাদে ছাত্র সংগঠনের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। গুয়াহাটি বিমানবন্দরে আটকা পড়েন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল যখন আটকা পড়েন ঠিক সে সময়ই রাজ্যসভায় বিতর্ক চলছিল নাগরিকত্ব বিল নিয়ে।

বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহ বলেন, তিনি উত্তর-পূর্বের নেতাদের সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন যে, এই বিল পুরো উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। সে কারণেই তিনি প্রতিবাদকারীদের ওই বিক্ষোভ-আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ জানান।

আসাম ও ত্রিপুরায় ৫ হাজার সেনা পাঠানো হয়েছে। বিক্ষোভ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে সেনাবাহিনীর সদর দফতর। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘ইতোমধ্যে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনকে সহায়তা করবে। শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ওইসব এলাকায় ফ্ল্যাগ মার্চ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

উত্তপ্ত আসামে কারফিউ জারি

আপডেট টাইম : ০১:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯