ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

কাদের মোল্লাকে শহীদ আখ‌্যা : সংগ্রাম অফিসে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: কাদের মোল্লাকে শহীদ আখ‌্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রামের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সাথে গোয়েন্দা সংস্থার সদস‌্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিরাপত্তার স্বার্থে পত্রিকা অফিসটিতে তালা লাগিয়ে দেয় পুলিশ।

আজ শুক্রবার রাতে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব তালুকদার বলেন, “শুক্রবার সন্ধ্যার দিকে মুক্তিযোদ্ধা প্রজন্ম নামে একটি সংগঠন দৈনিক সংগ্রাম-এর অফিস ঘেরাও করে প্রতিবাদ করছিল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অফিসের ভেতরে ভাঙচুর চালায় তারা। অফিসের ভেতর থেকে সম্পাদক আবুল আসাদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

‘বৃহস্পতিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় পত্রিকাটির সাবেক নির্বাহী সম্পাদক ও যুদ্ধাপরাধের বিচারে ফাঁসি হওয়া আসামি আবদুল কাদের মোল্লাকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করে। এরপর থেকেই উত্তেজনা সৃষ্টি হয়।

দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

কাদের মোল্লাকে শহীদ আখ‌্যা : সংগ্রাম অফিসে ভাংচুর

আপডেট টাইম : ১০:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯