ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

নেদারল্যান্ডসের পার্লামেন্ট সফর বাতিল সু চির

আন্তর্জাতিক ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় নিজ দেশের সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। একই সঙ্গে সেনাবাহিনী রাখাইনে রক্তাক্ত অভিযান পরিচালনা করলেও তা গণহত্যার কোনো আলামত বহন করে না বলে দাবি করেছেন তিনি।

হেগের এই আদালতে মামলার শুনানি শেষে শুক্রবার নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্নকক্ষ পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছেন মিয়ানমারের বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি।

নেদারল্যান্ডসের ইংরেজি দৈনিক নিউজপেপারের এক প্রতিবেদনে সু চির পার্লামেন্ট সফরের পরিকল্পনা বাতিলের তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের এক ঘোষণায় বলা হয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্র কল্যাণবিষয়ক কমিটির সঙ্গে সু চির বৈঠক বাতিল করা হয়েছে। সু চির কর্মসূচিতে অপ্রত্যাশিত পরিবর্তন আসায় এই বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডস।

বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়েরকৃত রোহিঙ্গা গণহত্যার বিষয়ে পার্লামেন্টের সদস্যরা সু চির সঙ্গে আলোচনা করতেন বলে এনএল টাইমস জানিয়েছে। কিন্তু এই বৈঠক বাতিল করে সু চি শনিবার দেশে ফিরেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা থেকে জানা যায়, হেগের আদালতে সেনাবাহিনীকে নির্দোষ দাবি করে দেশে ফেরা সু চিকে অভিনন্দন জানাতে গতকাল শনিবার হাজার হাজার মানুষ মিয়ানমারের রাস্তায় নেমেছিলেন। এ সময় তারা সু চির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

নেদারল্যান্ডসের পার্লামেন্ট সফর বাতিল সু চির

আপডেট টাইম : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯