ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ী হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়া আত্মঘাতী গাড়ি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির মুদুক অঞ্চলের গালকাইয়ো শহরে এই হামলা চালায় সন্ত্রাসীরা। তবে এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সামরিক কর্মকর্তা মেজর আলী ওমর রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার, শহরের একটি হোটেলের সামনে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটির চালক হোটেল প্রাঙ্গণে ঢুকতে ব্যর্থ হয়ে তাকে বাধা দেওয়ার জন্য বাইরে পার্ক করে রাখা একটি সামরিক পিকআপে সজোরে ধাক্কা দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

আলী ওমর জানান, এখনো পর্যন্ত এমন সাত জনের কথা জানাতে পেরেছি যারা মারা গেছেন, এদের অধিকংশই বেসামরিক, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।

সোমালিয়ার ক্ষমতা দখল করে দেশটিতে কট্টর শরিয়া আইন চালু করতে চায় আল শাবাব। মুদুক অঞ্চলের কিছু অংশ এই জঙ্গী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে তারা হামলা চালিয়েছে কি না সে বিষয়ে কিছু জানায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ী হামলায় নিহত ৭

আপডেট টাইম : ০১:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯