ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

রাজধানীতে চার দিন পর সূর্যের দেখা

নিজস্ব প্রতিবেদক: চার দিন পর আজ (সোমবার) রাজধানীতে দেখা মিলল সূর্যের। দেশে শৈত্যপ্রবাহ বইছে ১৯ ডিসেম্বর থেকে। তখন থেকেই সূর্যের দেখা মিলছিল না।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রোববার (২২ ডিসেম্বর) সামান্য বেড়েছিল। সোমবারও (২৩ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।’

‘এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।’

এ দিকে রোববার সন্ধ্যায় সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দুই দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনের প্রথমদিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা আছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

রাজধানীতে চার দিন পর সূর্যের দেখা

আপডেট টাইম : ১২:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯