ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

ডাকসুর ভিপি নুরের ওপর বারবার হামলার ঘটনা খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর বারবার হামলার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পঞ্চম এশিয়ান কনফারেন্স অব সোভিয়েত- রাশিয়ান গ্র্যাজুয়েট ‘ভিপুস্কনিকি’ শীর্ষক অনুষ্ঠানে শেষে মন্ত্রী বলেন, ‘অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করতে পারে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি বলেন, তখনই তারা প্রবেশ করে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করে। প্রশ্ন জাগে, নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ডাকসুর ভিপি নুরের ওপর বারবার হামলার ঘটনা খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯