ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

দ্বিতীয় দফায় চলমান এ শৈত্যপ্রবাহে আক্রান্ত হচ্ছে নতুন নতুন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক: শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে আজ (বৃহস্পতিবার) তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি, রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি, ডিমলায় ৭ দশমিক ৮ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৮ ডিগ্রি, ময়মনসিংহে ৯ দশমিক ৪ ডিগ্রি, তাড়াশে ৯ দশমিক ৮ ডিগ্রি এবং রাজশাহীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অফিস।

সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে দ্বিতীয় দফায় চলমান এ শৈত্যপ্রবাহে নতুন নতুন অঞ্চল আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে আবার পুরোনো কিছু অঞ্চল শৈত্যপ্রবাহের প্রভাব মুক্ত হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীতের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এ বিষয়ে সকালে আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আজকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর কোথাও কোথাও বৃষ্টি হবে। রাতের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারও দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস জানায়, আজ দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

দ্বিতীয় দফায় চলমান এ শৈত্যপ্রবাহে আক্রান্ত হচ্ছে নতুন নতুন অঞ্চল

আপডেট টাইম : ০৩:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯