ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা ও এক ভারতীয় সেনা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার দিউয়া এলাকায় ভারতীয় বাহিনী হামলা চালায়। এতে দুই পাক সেনা নিহত হয়। এর জবাবে গুলি ছোড়ে পাকিস্তান। সীমান্তের হাজি পির এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একে ‘বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, গতকাল বুধবার রামপুর এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। এর জবাবে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক শান্তি ভঙ্গের অজুহাত খুঁজছেন বলে দাবি করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, নিহত ৩

আপডেট টাইম : ১০:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯