ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ইরাকে আবার মার্কিন বিমান হামলায় ৬ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল শুক্রবার ইরানের কাসেম সুলাইমানিকে হত্যার পর আজ শনিবার ভোরে যুক্তরাষ্ট্র আবার বিমান হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে।

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে টাজ রোডে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশন মুভমেন্টে সদস্যদের গাড়িবহরে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন এই হামলার খবর জানিয়ে বলেছে, ওই গাড়িবহরে মিলিশিয়া বাহিনীর সিনিয়র বা গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিলেন না।

বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নতুন এই হামলার খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করলেও বিস্তারিত জানাতে পারেনি।

নতুন করে হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মলনে বলেন, ‘যুদ্ধ থামাতেই ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে, যুদ্ধ শুরু করতে নয়। কারণ সুলাইমানি বহু মানুষকে হত্যা করেছে, আরো বড় হামলা চালাতে সুলাইমানি ইরাক থেকে সিরিয়ার দামেস্কে যাওয়ার সময় হামলা করা হয়।’

প্রসঙ্গত, শুক্রবার ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর অভিজাত অংশ কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি নিহত হন। এরপর থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে আছে বিশ্বের অন্য দেশগুলোও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ইরাকে আবার মার্কিন বিমান হামলায় ৬ নিহত

আপডেট টাইম : ০১:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০