ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানো হবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয় তবে মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। আজ বুধবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দু’বার হামলা চালিয়েছে তেহরান।

আজ বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

পেন্টাগন বলছে, ইরাকে মার্কিন সামরিক ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক এই হামলার পরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তাদের সামরিক ঘাঁটিগুলো আরও ভয়াবহভাবে গুঁড়িয়ে দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। ওই হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। বুধবার মার্কিন ঘাঁটিতে পর পর দু’বার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশ দুটির মধ্যে যুদ্ধ পরিস্থিতির সূচনা হলো।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই তেহরান বলছে, যদি যুক্তরাষ্ট্র মার্কিন ঘাঁটিতে হামলার জবাব দেয় তবে সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে।

শুধু যুক্তরাষ্ট্রেই নয় দুবাই এবং ইসরায়েলেও বোমা হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তাহলে দুবাই এবং ইসরায়েলেও হামলা চালানো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানো হবে ইরান

আপডেট টাইম : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০