ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

অল ইজ ওয়েল: ইরানের হামলার পর ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোররাতে ১৫টি মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ওই হামলার পর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, অল ইজ ওয়েল (সব ঠিক আছে)।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরাকের দুটি সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়েছে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তার খোঁজ চলছে। এখনও পর্যন্ত সবই ঠিক আছে।’

ইরানকে বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী ও আধুনি অস্ত্রধারূ সেনাবাহিনী আমাদের আছে। কাল সকালে বিবৃতি দেব।’

এর আগে ইরাকে অবস্থিত দু’টি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টি’র বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। হামলার শিকার হওয়া দুটি ঘাঁটি হলো- ইরবিল ও আল-আসাদ।

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ”ইরাকের একটি মার্কিন ঘাটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এই বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন।”

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ না করলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

অল ইজ ওয়েল: ইরানের হামলার পর ট্রাম্প

আপডেট টাইম : ০৯:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০