ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

তাবিথ আউয়ালের গাড়িতে হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গাড়িতে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দলের ১০ কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এক কাউন্সিলর প্রার্থী।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানী বাড্ডার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালির উল্টো পাশে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়।

অভিযোগ করে শরিফ উদ্দীন জুয়েল বলেন, ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এসেছিলেন। অফিস উদ্বোধন শেষে আমরা (তাবিথ আউয়াল, ফুটবলার আমিনুল হক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন) একই গাড়িতে ফিরছিলাম। তখন আমাদের গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ সময় আমার ১০-১২ জন কর্মী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুলের অফিসের পাশ থেকে তার কর্মীরা এ হামলা চালিয়েছে।’

ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘জুয়েল ভাইর অফিস উদ্বোধন করে গাড়িবহর নিয়ে ঢাকা ফার্মার গলির সামনে আসতেই তাবিথ আউয়ালের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মাঈনুল, সিরাজসহ ১০ জন আহত হন।’

গাড়িবহরের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের গাড়িও ছিল। তিনি জুয়েলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন। তাবিথ, জুয়েলসহ বিএনপির নেতাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার

তাবিথ আউয়ালের গাড়িতে হামলার অভিযোগ

আপডেট টাইম : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০