ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

দলে রওশন এরশাদের নিয়োগ দেয়ার এখতিয়ার নেই, দাবি জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক: দলের বিভিন্ন পদে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বেগম রওশন এরশাদের নিয়োগ দেয়ার এখতিয়ার নেই বলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দাবি করেছেন।

গতকাল বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এক চিঠির মাধ্যমে দলের বিভিন্ন পদে ১৬ জন নেতাকে পদায়ন করেন।

ওই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, বিভিন্ন মিডিয়ায় প্রেরিত এবং কিছু অনলাইন মিডিয়ায় প্রচারিত জাতীয় পার্টির বিভিন্ন পদে নিয়োগ প্রদানের একটি বিভ্রান্তিকর খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে দেখা গেছে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক কিছু পদে নিয়োগ প্রদান করেছেন। এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার বা প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। কারণ এভাবে কোনো নিয়োগ দেয়ার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই।

এতে আরও বলা হয়, জাতীয় পার্টির নবম কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির বিভিন্ন পদে নিয়োগ প্রদানের ক্ষমতা একমাত্র পার্টি চেয়ারম্যানের। অন্য কারো পক্ষে জাতীয় পার্টির কোনো পদে কাউকে নিয়োগ দেয়ার ক্ষমতা চেয়ারম্যান ব্যতীত কারও নেই। অতএব এমন সংবাদে গণমাধ্যম, জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার

দলে রওশন এরশাদের নিয়োগ দেয়ার এখতিয়ার নেই, দাবি জিএম কাদেরের

আপডেট টাইম : ১১:৫১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০