ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু অনলাইনে মিলবে বিডার ছয় সেবা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ছয় ধরনের সেবা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু অনলাইনে পাওয়া যাবে। বিনিয়োগকারীদের আরো সহজে ও দ্রুত সেবা দিতে এ উদ‌্যোগ নেয়া হয়েছে।

গতকাল সোমবার জারি করা বিডার পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে আবেদনের মাধ্যমে ব্র‌্যাঞ্চ, লিয়াজোঁ, রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি; অফিস স্থাপনের অনুমতির মেয়াদ বর্ধিতকরণ; নতুন ভিসা সুপারিশ; ভিসা অন এরাইভাল (নতুন); নতুন কর্মানুমতি; কর্মানুমতি মেয়াদ বর্ধিতকরণ সেবা গ্রহণ ও প্রদান করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে আবেদন করতে হবে।

এ ছয়টি সেবা এতদিন ই-সার্ভিস সিস্টেম (https://eservice.bida.gov.bd) এবং ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে দেয়া হচ্ছিল।

৩১ জানুয়ারি পর্যন্ত উল্লিখিত সেবাসমূহের ক্ষেত্রে গ্রহণকৃত সকল আবেদনের নিষ্পত্তি শেষে ই-সার্ভিস সিস্টেম বন্ধ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ই-সার্ভিসের মাধ্যমে প্রদানকৃত উল্লিখিত ছয়টি সেবার ক্ষেত্রে আবেদন শুধু অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে গ্রহণ করা হবে।

বিনিয়োগকারীদের সব সেবা এক জায়গা থেকে দেয়ার উদ্দেশ্যে গত বছরের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল (https://bidaquickserv.org) চালু করে। এর মাধ্যমে বর্তমানে বিডা ১৮টি সেবা দিচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু অনলাইনে মিলবে বিডার ছয় সেবা

আপডেট টাইম : ০৬:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০