ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক: কাজ শেষে গাড়ি করে বাসায় ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ইয়ামিন (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে লক্ষীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের কৃষক আবুল বাশার মিঝির ছেলে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের নাজরান শহর থেকে রিয়াদ আসার পথে আল-বিশাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

আজ বৃহস্পতিবার স্বজনরা জানান, প্রায় এক মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান ইয়ামিন। তার সংসারে মা-বাবা, তিন ভাই ও চার বোন রয়েছে।

গতকাল বুধবার রাতে নাজরান শহর থেকে কাজ শেষে রিয়াদে বাসায় ফেরার পথে আল-বিশাল নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ইয়ামিনসহ কয়েকজন গুরুতর যখম হয়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইয়ামিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বেপারী বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়ামিনের মৃত্যুর সংবাদ শুনে পরিবারের সঙ্গে আমরা শোকাহত। তার লাশ দেশে আনার জন্য সকল ধরণের সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০