ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সারা দেশে ২০টি স্থানে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা

অনলাইন ডেস্ক : পাঁচটি ইসলামী ব‌্যাংকের উদ‌্যোগে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল ব্যাংকিং মেলা। সারা দেশে ২০টি স্থানে একযোগে এ মেলা হয়।

আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে ডিজিটাল ব্যাংকিং মেলার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান।

ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাজী তাওহীদুল আলম ও এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক উপস্থিত ছিলেন।

এ মেলার আয়োজক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।

ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস্ ও সেবা সম্পর্কে মেলায় আগত গ্রাহক ও দর্শনার্থীদের বিস্তারিত তথ্য জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন অ্যাপে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়।

ডিজিটাল ব্যাংকিং মেলার অন্যান্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে- ঢাকার খিলগাঁও গালর্স হাইস্কুল, মিরপুর ইনডোর স্টেডিয়াম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গুলশান; ক্ষুদে পণ্ডিতের পাঠশালা, ওয়ারী; টি অ‌্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ, মতিঝিল ও মাহবুব ইনস্টিটিউট, শাহজাহানপুর। এছাড়া, চট্টগ্রামের চিটাগং ক্লাব, রাজশাহী সিটি করপোরেশন ভবন, খুলনা পাবলিক হল, বরিশাল বিএম কলেজ, রংপুর টাউন হল, কুমিল্লা টাউন হল, বগুড়া শহীদ তিতু অডিটোরিয়াম, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ, মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি, যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল, সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়াম, নোয়াখালী জিলা স্কুল মাঠ এবং ময়মনসিংহে ব্র্যাক লার্নিং সেন্টার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সারা দেশে ২০টি স্থানে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা

আপডেট টাইম : ০৮:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০