ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

মোদি-কেজরিওয়াল বৈঠকে গুরুত্ব পেল সিএএ-করোনা

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার ঘটনার প্রায় এক সপ্তাহ পর মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় পিএমও সংসদ ভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তৃতীয়বারের মতো আম আদমি পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভের পর কেজরিওয়ালের সঙ্গে মোদির এটি ছিলো প্রথম বৈঠক।

বৈঠকে দিল্লির সহিংসতার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমাদের জাতীয় রাজনীতির স্বার্থে এ ধরনের দাঙ্গায় যাওয়া উচিত নয়। সংঘর্ষের জন্য যারা দায়ী তারা যে দলেরই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এছাড়া দিল্লি ও তেলেঙ্গানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

দিল্লির পরিস্থিতি এখনো কিছুটা উত্তপ্ত ও ভয়াবহ। এই সংঘর্ষের কারণে ৪৬ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

গত সপ্তাহে কেজরিওয়াল দিল্লির সংঘাত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন।

বৈঠক শেষে কেজরিওয়াল বলেছিলেন, ‘অমিত শাহ সব সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে আসতে হবে।’

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ গত সপ্তাহে চার দিনের ভয়াবহ ঘটনার জের ধরে এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট ৩৬৯টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

মোদি-কেজরিওয়াল বৈঠকে গুরুত্ব পেল সিএএ-করোনা

আপডেট টাইম : ০৮:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০