ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

অসহায় মানুষের পাশে দাঁড়াল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে শিল্পকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

গত দুই দিনে রাজধানীতে গরীব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে চাল, ডালসহ খাবারসামগ্রী এবং করোনা প্রতিরোধক মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। এতে বিপদে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এসব নিম্ন আয়ের মানুষের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবানসহ নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘এরই অংশ হিসেবে ছাত্রলীগ তার কর্মকাণ্ড শুরু করেছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতে যেকোনো দুর্যোগে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দাঁড়াবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। জনগণকে প্রয়োজনের বাইরে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

অসহায় মানুষের পাশে দাঁড়াল ছাত্রলীগ

আপডেট টাইম : ১২:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০