ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জেলাভিত্তিক আগামী ২১ মে হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সরকারি-বেসরকারি হজযাত্রী ও হজ গাইডদের জেলাভিত্তিক প্রশিক্ষণ আগামী ২১ মে শুরু হবে। আগামী ৩০ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চল‌বে। প্র‌তি ব্যা‌চে ৩০০ জন থে‌কে ৫০০ জন হজযাত্রী অংশগ্রহণ কর‌বেন।

বুধবার ধর্ম মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র সহকা‌রী স‌চিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে এ তথ্য জানানো হয়।
চিঠিতে প্র‌শিক্ষণ শুরুর আগেই কোন জেলার কোন ভেনু‌তে কতজন প্র‌শিক্ষণার্থী এবং ব্যয়-বরাদ্দ কত তা ইসলামী ফাই‌ন্ডেশ‌নের প‌রিচালক/উপপ‌রিচালক বরাবর নির্ধা‌রিত ব্যাংক আকাউ‌ন্টে অনলাই‌নে পাঠা‌তে বলা হয়।

উ‌ল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট নিবন্ধিত হয়েছেন ৬ হাজার ৪২৫ জন‌ এবং প্যাকেজ-২-তে চার হাজার ১৬৪ জন নিবন্ধিত হয়েছেন।

ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৪১০ জন। গাইড ও মোনা‌জ্জে‌মের সংখ্যা চার হাজার ৫৮৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জেলাভিত্তিক আগামী ২১ মে হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯