ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ না বিয়াম। বৃহস্পতিবার জনস্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেউনা জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় এ খবর জানান। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কমিউনিটি ট্রান্সমিশনের কারণে প্রধানমন্ত্রী সংক্রমণের শিকার হয়েছেন জানান দেউনা। সরকারের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন বিয়াম। আরো তিন মন্ত্রীর করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শনিবার করোনায় প্রথম মৃত্যু হলে দেশজুড়ে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়। আগের দিন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়। গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, সেরে উঠেছে ১৯ জন। মৃত্যু ওই একটিই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০