ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গলায় রশি দিয়ে ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।

নিহত ফাতেমা খাতুন দুপচাঁচিয়া উপজেলার সাদাপুর গ্রামের রাজমিস্ত্রি আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, আল আমিনের সঙ্গে প্রায় দু’বছর আগে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি গ্রামের রমজান আলীর মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর রমজান শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

তাদের সংসারে ১০ মাস বয়সী এক ছেলে রয়েছে। মঙ্গলবার রাতে দাম্পত্য কলহে আল আমিন তার স্ত্রী ফাতেমা খাতুনকে মারধর করেন। বুধবার সকালে বাড়ির কাছে একটি ডোবায় ফাতেমার লাশ দেখতে পাওয়া যায়।

নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়ার চিহ্ন থাকায় স্বামী আল আমিনকে আটক করে পুলিশ। পরে ফাতেমার মা থানায় জামাই আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০